ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৩৩৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন।রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় পৃথক এই ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভার ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।

আহত সকলেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে আছেন।
আহত রতন কুমার রায় জানান, সন্ধ্যার দিকে ধান মাগাই করে বস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা করে। তিনি শিয়ালকে প্রতিহত করে রক্ষা পান। পরে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা করে। সে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালে শিয়ালের কামড়ের জন্য অ্যান্টি-রেবিস ভ্যাকসিন না থাকায় তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দিতে হয়।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও আক্রমণ করেছে।
তাই স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার জন্য তারা আবেদন করেছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে সংগ্রহ করতে হয়। সংগ্রহের পর তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

রাজবাড়ীতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত

আপডেট সময় : ১২:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪