ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ তিনজন গ্রফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৪৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি একনালা বন্দুকসহ তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (১৯) ও মৃত জনাব আলী মণ্ডলের ছেলে আলেফ মণ্ডল (৫০)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সজলের নামে ইতোপূর্বে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে। সেনাবাহিনী আসামিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছেন।

ট্যাগস :

রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ তিনজন গ্রফতার

আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪