ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পঠিত

রাজবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা ও সামপ্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক ও রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী মহিলা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, সদস্য এ্যাডঃ নাজমা সুলতানা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংখ্যালঘু সমপ্রদায়ের নিরাপত্তা ও সামপ্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এছাড়াও স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা এবং সন্ধ্যার পরে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার দাবি জানান তারা।

ট্যাগস :

রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪