ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে মশার কয়েলের আগুনে তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৪২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দিতে মশার কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতলেব মিয়ার বাড়িতে মশার কয়েক থেকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। তার আগেই গোয়াল ঘরে থাকা তিনটি গরু, দুইটি ছাগল, পুড়ে মারা গেছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে । তিনি আরও বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভ্যান চালক মোতালেব মিয়া বলেন, ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

রাজবাড়ীতে মশার কয়েলের আগুনে তিনটি গরু ও দুইটি ছাগল ভস্মিভূত

আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩