ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মৃত্যু এক, আহত-২

মো.আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী)
  • আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১৮৯ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাব্বির (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সাব্বির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। এ সময় মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ নামের দুজন আহত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩ টার সময় বালিয়াকান্দি উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ৩ জন যাত্রী নিয়ে ভ্যান চালক বালিয়াকান্দির দিকে আসার পথে বালিয়াকান্দি থেকে সোনাপুরগামী দ্রুত গতির মোটরসাইকেল রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির, আকিদুল ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে। আহত আকিদুলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও বিল্লাল শেখকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব‍্যাপারে বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে। আহত একজনকে ফরিদপুর ও অপরজন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজবাড়ীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মৃত্যু এক, আহত-২

আপডেট সময় : ০৭:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩