ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ভ্যানচালক শাহিন হত্যা: ঢাকার আশুলিয়া থেকে আরও এক আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৫৯ বার পঠিত

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকার ভ্যানচালক শাহিন শেখকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো.রাসেল মোল্লা (২০) সদর উপজেলার উদয়পুর গ্রামের মো. ফরিদ উদ্দিন মোল্লার ছেলে।

শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৪টার দিকে সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ১৬ মে বিকেলে রাজাপুর গ্রামের ভ্যানচালক শাহিন শেখকে মিথ্যা চুরির অভিযোগে স্থানীয় শ্যাম বিশ্বাসের বাড়ির আঙিনায় পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ১৭ মে নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো.শরীফ আল রাজীব জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি রাসেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ মামলায় এজাহারভুক্ত ৪ জন এবং তদন্তে পাওয়া আরও ১ জনসহ মোট ৫ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে ভ্যানচালক শাহিন হত্যা: ঢাকার আশুলিয়া থেকে আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫