ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ভূমি অফিসের ঘুষ দূর্নীতি ও ব্যাংকের লাল নোটিশের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী :
  • আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৩৮৪ বার পঠিত

রাজবাড়ী বরাট ইউনিয়নের ভূমি অফিসের ঘুষ দূর্নীতি ও কৃষকদের উপর কৃষি ব্যাংকের লাল নোটিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার সকাল এগারটায় জাতীয় কৃষক সমিতির আয়োজনে রাজবাড়ী বরাট ইউনিয়নের ভূমি অফিস ও পাঁচুরিয়া বাজার কৃষি ব্যাংকের সামনে ঘুষ দূর্নীতি ও কৃষকদের উপর কৃষি ব্যাংকের লাল নোটিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।পরে মানববন্ধে অংশগ্রহনকারী ভুক্তভোগীরা বিক্ষোভ করে কৃষি ব্যাংকের সামনে অবস্থান নেয়।এসময় উভয় স্থানে মানববন্ধকারীরা বক্তব্য দেন।

মানববন্ধনে অভিযোগ করা হয় বরাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত তহশিল অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তার অফিসের কর্মচারি সহ সবাই ঘুষ ও দূর্নীতির সাথে জড়িত রয়েছেন।সাধারন মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে জমির খাজনা দাখিলা গ্রহন,নামজারি সহ বিভিন্ন খাতে ৪/৫ গুন অর্থ নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে খাজনা প্রদানের দাখিলার প্রমান পত্র না থাকলে মোটা অংকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ যোগে উঠে আসে।এসময় ১ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গ্রহন করার প্রমান রয়েছে বলে জানান তারা।এদিকে অসহায় কৃষকদের খেলাপি ঋনের বিপরিতে তাদের অর্থ পরিশোধ করতে লাল নেটিশ দেয়ার কথাও জানান এবং তা প্রত্যাহার করতে অনিরোধ জানান তারা।

জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জৌতি শঙ্কর ঝন্টু,কেন্দ্রিয় কমিটির সদস্য শেখ মনিরুজ্জামান সালাম,রাজবাড়ী জেলা কৃষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ সুশিল দত্ত তাপশ,সাধারন সম্পাদক অরুন কুমার সরকার,সদর উপজেলা সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,রাজবাড়ী ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আরমান আলী প্রমূখ।

রাজবাড়ীতে ভূমি অফিসের ঘুষ দূর্নীতি ও ব্যাংকের লাল নোটিশের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩