ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে বেড়েছে মরিচ, পেয়াজ ও আলুর দাম! গত দুই দিনের ব্যাবধানে দ্বিগুন হয়েছে

ইমরান হোসেন মনিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৬০ বার পঠিত

রাজবাড়ীতে মরিচ, পেয়াজ ও আলুর দাম অত্যাধিক বেড়েছে। গত দুই দিনের ব্যাবধানে দ্বিগুন হয়েছে মরিচের বাজার দর।
গত সপ্তাহের শেষ দিকে প্রতি কেজি কাচা মরিচ যেখানে ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে।আজ দুই দিন ধরে সে মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২২০ টাকায়।এদিকে গত এক সপ্তাহ ধরে পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দামে।এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকায়, এক সপ্তাহ ধরে কেজিতে ১০/১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। ৫০ টাকা কেজির এলসি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৭০/৭৫ টাকায়।আর দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।এদিকে বাজারে আলুর সরবরাহ থাকলেও বর্তমানে তা ৪৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।যা গত সপ্তাহের প্রথম দিকে ৪০ টাকায় বিক্রি হয়েছিল।

রাজবাড়ী বড় বাজারে আসা ক্রেতা রহিম মোল্লা জানান, বলেন, যে হারে বাজার পরিস্থিতি অস্বাভাবিক ও ক্রয় ক্ষমতা আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে এতে আমাদের আর বাচার উপায় নাই। বর্তমানে কাচা মরিচ,পেঁয়াজ ও আলুর দাম সবচেয়ে বেশি।দ্বিগুন দামে কিনতে হচ্ছে মরিচ। সরকারতো তদারকি করেনা বাজারে প্রশাসন তদারকি করলে আমাদের মত খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি পেতাম বলে জানান তিনি।

রাজবাড়ীর কাচা মালামাল ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন,বর্তমানে মণ প্রতি পেঁয়াজে বেড়েছে ২০০/৩০০ টাকা।এ কারনে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে।এলসি পেঁয়াজের বাজাও চড়া।তবে মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে।গত তিন দিন ধরে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে কাচা মরিচ।

তবে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন,আমাদের বাজার মনিটরিং করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।ব্যাবসায়ীরা যদি ক্রয় মূল্য থেকে ক্রেতাদের কাছ থেকে অত্যাধিক দাম নেয় তাহলে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।

ট্যাগস :

রাজবাড়ীতে বেড়েছে মরিচ, পেয়াজ ও আলুর দাম! গত দুই দিনের ব্যাবধানে দ্বিগুন হয়েছে

আপডেট সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩