ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী :
  • আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৪২৬ বার পঠিত

রাজবাড়ীতে স্বৈরাচার পতনের ১ দফা দাবী ও বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রেসক্লাব , ১ নং রেলগেট সহ বিভিন্ন স্থান প্রদক্ষিন করে জেলা কার্যালয়ে এসে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কিছু হয় তাহলে এই দায় সরকারকেই নিতে হব। বেগম জিয়ার সু চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠাতে হবে।এই বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবোনা।আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের আন্ডারে করতে হবে।তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে এই আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না।এই পরাজয়ের ভয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার তত্বাবধায়ক সরকার দিতে ভয় পায়। দেশের জনগন আজ এই সরকারকে চায়না।তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে হবে অবিলম্বে।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, উপজেলা ও পৌরসভার বিএনপির সহ ,জেলা যুবদল,ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দল,কৃষকদল সহ অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তৃতা করেন,জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু,সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হরুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক রেজাউল করিম পিন্টু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রেমান,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ,সাধারন সম্পাদক মোশারফ আহমেদ প্রমূখ।

ট্যাগস :

রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩