ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে “প্লাস্টিক দূষণ আর নয়” শ্লোগানে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৬৮ বার পঠিত

Oplus_131072

“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যে রাজবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে রবিবার (১ জুন) বেলা ১১টায় রাজবাড়ী শহরের প্রধান সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

সনাক সভাপতি প্রফেসর মো.নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারিয়া হক, ইয়েস দলনেতা মানিক হোসেন, সনাক সদস্য আবুল বাশার চৌধুরী, কমল কান্তি সরকার ও মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন এবং সার্বিক সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন,প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা প্লাস্টিক দূষণ রোধে সরকারি ও সামাজিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানান। কর্মসূচিতে শিক্ষার্থী, যুব সমাজ ও স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সনাক থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একগুচ্ছ সুপারিশ উত্থাপন করা হয়। সুপারিশে বলা হয়, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি,‘দূষণকারী ক্ষতিপূরণ’ নীতির বাস্তবায়ন, অপ্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকারীদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তকরণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক শিল্পে আমদানি শুল্ক বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় নাগরিক উদ্যোগকে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়।

আয়োজকরা জানান,এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সমাজে পরিবেশ বিষয়ক দায়িত্ববোধ আরও বাড়বে এবং টেকসই উন্নয়নের পথে অগ্রগতি সম্ভব হবে।

ট্যাগস :

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসে “প্লাস্টিক দূষণ আর নয়” শ্লোগানে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫