ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

ইমরান হোসেন মনিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি,দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাজবাড়ীর ঐতিহ্যবাহী আজাদী ময়দানে এ জনসভা শুরু হয়।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিঞা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিঞা।

বক্তারা বলেন,”শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমেনি, দুর্নীতি বন্ধ হয়নি, আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে।” তাই দেশের জনগণ এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে হুশিয়ারী করেন সরকারকে।নেতারা বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়,আর বিএনপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশস্থল বিভিন্ন দাবির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :

রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫