ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে বরাট একতা ক্লাব নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৪৮২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনয়নের বরাট একতা ক্লাব মাঠে ১৬ দলের অংশগ্রহণে বরাট একতা ক্লাব নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৩” উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বরাট একতা ক্লাবের আয়োজনে বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাব মাঠে বিকেল ৩:৪০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টটির বাস্তবায়নে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘বরাট একতা ক্লাব’।

বরাট একতা ক্লাবের সভাপতি ও বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মেছের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান পিয়াল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কার খান, বরাট একতা ক্লাবের সহ-সভাপতি কাদের মুন্সী,গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক ব‍্যবস্থাপনায় রয়েছেন বরাট একতা ক্লাবের রাজন, রেজাউল, শাহিন, তালাশ, জুলহাস প্রমুখ।

ম‍‍্যাচ পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন শিপন এবং সহকারি রেফারি ছিলেন রুমেল ও সোহেল। উদ্বোধনী খেলার ধারাবিবণীতে ছিলেন জিল্লুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পাবনা নতুনপাড়া ফুটবল একাদশ ৩-২ গোলে গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের বাপ্পী।

টুর্নামেন্ট সম্পর্কে বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রাজন বলেন,ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর আমরা এধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকি। এবছর ১৬ দল নিয়ে আয়োজন করেছি। আশা করছি আগামী বছর ২৪ দলের অংশ গ্রহণে ব‍্যাপক পরিসরে আয়োজন করবো।

রাজবাড়ীতে বরাট একতা ক্লাব নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩