ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্তে অন্তসত্বা গৃহবধুর মৃত্যু

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ৩০৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী ।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে মৃত ব‍্যাক্তির স্বামী স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষ বলেন, ‌তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গত রবিবার তার শরীর খারাপ হলে রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এ অবস্থায় বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। তার শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন বিকালে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার বিকালে তার অবস্থা আরও খারাপ হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসম্পর্কে রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
 
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৩৯) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একই রোগে মৃত্যু বরণ করেন।

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্তে অন্তসত্বা গৃহবধুর মৃত্যু

আপডেট সময় : ১১:১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩