ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১০১ বার পঠিত

Oplus_0

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়ালের ছেলে এবং এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে করে বেরুলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ট্যাগস :

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

আপডেট সময় : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫