ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ছাত্র নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ২১৭ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে রাজবাড়ী- জৌকুড়া ঘাট সড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে শাকিব শেখ(১১) ও চেযারম্যানের চাচাতো ভাই লোকমান শেখের ছেলে সিফাত শেখ (১৭)। শাকিব ৫ম শ্রেণির ছাত্র আর সিফাত রাজবাড়ী সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, দুপুরে সিফাত ও শাকিব মোটরসাইকেলে রাজবাড়ী শহরে আসছিল। সিফাত মোটর সাইকেল চালাচ্ছিল আর শাকিবন পেছনে বসে ছিল। নতুন রাস্তা এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক দুজনকে চাপা দেয়। ঘটনা স্থলেই দুজনের মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনা স্থলে এসে আমরা ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ছাত্র নিহত

আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩