ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে টিকা প্রদান

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪৪ বার পঠিত

Oplus_0

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এই টিকা প্রদানের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উমর ফারুক, ভেটেরিনারি সার্জন মো. শাকিল আহম্মেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অচিন্ত কুমার বিশ্বাসসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, “বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ জেলার প্রতিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এই টিকা দেওয়া হচ্ছে।হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ টিকা সরবরাহ করা হয়েছে, যা কয়েকদিন বিনামূল্যে প্রদান করা যাবে। কেউ চাইলে তাদের পোষা বা গৃহপালিত প্রাণিকে এই টিকা দিতে পারবেন। যতদিন দপ্তরগুলোতে টিকার মজুদ থাকবে, ততদিন এটি বিনামূল্যে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। প্রাণিদের মাধ্যমে এই রোগের সংক্রমণ রোধ করতে টিকাদান অত্যন্ত জরুরি।”

কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ তাদের কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিকে টিকা দিতে আসেন।

ট্যাগস :

রাজবাড়ীতে জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে টিকা প্রদান

আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫