ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৪২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন (সবুজ) এর হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় বরাট ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আর্শাদ আলী সরদার, সহ-সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, নিহত সবুজের পিতা শেখ সামচুল আলম বাবু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, উড়াকান্দা এলাকা এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। এখানে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলছে। মাদক ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার অবৈধ কর্মকান্ড করছে এক শ্রেণির সন্ত্রাসীরা। তাদের কর্মকান্ডে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সবুজকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের আধিপত্য বজায় রাখতেই এই হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন তারা। সবুজের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা সবুজের বাড়িতে প্রবেশ করে এক দল দুর্বৃত্ত। পরে তারা জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে, এতে সবুজ সহ দুইজন গুলিবিদ্ধ হয়। এর দুই ঘণ্টা পরে রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সবুজের মৃত্যু হয়।

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩