ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সামনে কর্মীদের হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ১১৯ বার পঠিত

রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে শুক্রবার ( ২৪ মে) বেলা সাড়ে ১১ টারদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সম্মেলনের অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় নেতাদের সামনেই বিবাদে জড়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুর সময় সম্মেলন কক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভর সামনেই ছাত্রদল কর্মীরা হট্টগোল শুরু করেন।

এসময় সম্মেলন স্থলেই হাতাহাতির এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে করে মুহুর্তের মধ্যেই সম্মেলন স্থলকে ঘিরে আতংক বিরাজ করে। মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদেরকে শান্ত করতে বার বার মাইকে ঘোষনা দিলেও ছাত্রদল নেতা-কর্মীরা শান্ত না হওয়ায় সম্মেলন স্থলে হট্টগোল করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল বন্ধ হয়।
পরে কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে এ কর্মী সম্মেলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল কর্মীরা দলে দলে মিছিল নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এরপর ছাত্রদল কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন।

এই কর্মী সম্মেলনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান গ্রহণ করেন।
কর্মী সম্মেলন শেষে দুপুর পৌনে ১ টার সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বের হওয়ার সময় আবার ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতারা তাদের ধামাতে না পেরে গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
এসময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর তারা দেননি। তবে জেলা পুলিশের সদস্যরা ধাওয়া পাল্টার সময় নিরব ভুমিকা পালন করেন।এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগস :

রাজবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সামনে কর্মীদের হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪