ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮৭ বার পঠিত

Oplus_131072

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী রাজবাড়ীর প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখা।
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।
ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা সভাপতি আবু তাহের এম তানভীর শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। ডা. মো. ইউনুস আলী মোল্লা পড়াশোনার পাশাপাশি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম শিক্ষার্থীদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা, সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি বিকল্প ক্যারিয়ার ও দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গিফট বক্স ও পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।

ট্যাগস :

রাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬