ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে ভাতা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! স্থানীয়দের মানববন্ধন

ইমরান হোসেন মমিন-রাজবাড়ী :
  • আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১১২ বার পঠিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়ন পরিষদের নয় সদস্যের বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছ স্থানীয় এলাকাবাসির।

শনিবার দুপুরে নবাবপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে ইউনিয়ম পরিষদের সামনের সড়কে অত্র ইউ নিয়নের অসৎ মেম্বারদের বিভিন্ন ঘুষ দূর্নীতির প্রতিবাদে এ মানববন্ধ করা হয়। মানববন্দন শেষে একই অভিযোগে স্থানীয়রা সাংবাদিক সম্মেলন করেন।

মানববন্ধনে ইউনিয়নের সাধারন মানুষদের কাছ থেকে ভিজিডি,বয়স্কভাতা,বিধবা ভাতা,সরকারী ঘর তৈরী ও মাতৃত্বকালীন ভাতা করতে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসিরা।

এসময় উপকারভাগীদের কাছ থেকে ২০০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত টাকা নেয় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুস।

১,২,ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাফিয়া বেগম,৩ নং ওয়ার্ডের সদস্য আমিনুল রহমান বাবু সরকারী ঘর দেওয়ার কথা বলে মামুন নামের একজনের কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়।

৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহওলা সদস্য মর্জিনা বেগম মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দিতে ১০ হাজার টাকা,সহ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

৪ নং ওয়ার্ড সদস্য কাবিল উদ্দিনের বিরুদ্ধ বয়স্ক ভাতা বাবদ বিভিন্ন অংকের টাকা নেওয়ার কথা জানান সাধারন মানুষ।

ভুক্তভোগীরা চান এভাবে জনসাধারনকে জিম্মি করে তারা আমাদের কাছ থেকে সরকারী বরাদ্দ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।আমরা প্রশাসনের কাছে এদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানাই।

তবে দূর্নীতির এ বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীরের কাছ জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে সাধারন মানুষের কাছ থেকে অভিযোগ এসেছে।আমি অভিযোগ দেখেছি।এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহন করবো।

রাজবাড়ীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে ভাতা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! স্থানীয়দের মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩