ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদের ঢল

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১০৫ বার পঠিত

Oplus_0

উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিনোদপুর মোশাররফ হোসেনের ইটভাটা সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় উপচে পড়া দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রংধনু একাদশের উদ্যোগে আয়োজিত শিরোপা নির্ধারণী এই খেলায় মুখোমুখি হয় বিনোদপুর রংধনু একাদশ ও বিনোদপুর তরুণ সংঘ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংধনু একাদশ ১–০ গোলে তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপি এ খেলায় মোট ১০টি দল অংশ গ্রহণ করে।

খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন ইতালি প্রবাসী মো. সুজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

রাজবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদের ঢল

আপডেট সময় : ১১:১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫