ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আনন্দ মুখর পরিবেশে ভেলা বাইচ অনুষ্ঠিত

ইমরান হোসেন মনিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৭৮ বার পঠিত

গ্রামাঞ্চলে বিনোদনের তেমন কোন মাধ্যম না থাকায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগরে আনন্দমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্য ভেলাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাইচ দেখতে শত শত মানুষ ভির জমান ভেলা বাইচ স্থানে।বাইচ দেখতে আসা শত শত দর্শনার্থীরা আনন্দ উপভোগ করেন।

রাজবাড়ী গ্রামীন জনসাধারনের বিনোদনের তেমন কোন উল্লেখযোগ্য স্থান না থাকায় ভেলা বাইচের মত ব্যাতিক্রমি বিনোদনের আয়োজন করেছে স্থানীয় মিজানপুর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য। বুধবার বিকালে মিজানপুর ইউনিয়নের দয়ালনগরে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ফকির তার নিজ পুকুরে এ বাইচের আয়োজন করেন। বাইচ দেখতে শত শত মানুষ ভির জমান বাইচ স্থলে। স্থানীয় সহ বিভিন্ন এলাকা থেকে বাইচ দেখতে এসে আনন্দ উপভোগ করেন তারা। বিনোদনের তেমন কোন স্থান এখানে না থাকায় ভেলা বাইচের মত এমন আয়োজনকে তারা সাধুবাদ জানান। এ ভেলা বাইচে রাজবাড়ী সহ ঢাকা ও সিরাজগঞ্জ জেলার দুটি দল সহ ৬ টি দল অংশ নেয়। বাইচকে ঘিরে শতাধিক দোকানপাট বসেছে।বিভিন্ন বয়সী বিনোদন প্রেমিরা আনন্দ উপভোগ করেছেন এখানে।প্রতি বছর এমন গ্রামীন ঐতিহ্যের আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান।

এ ভেলা বাইচে ৬ টি দল অংশ নেয়।এর মধ্যে সিরাজগঞ্জ দল প্রথম স্থান অর্জন করে।দ্বিতীয় হয়েছে ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর দল তৃতীয় হয়েছে ঢাকার পীরসাহেব দল।এই তিন দলকে পুরষ্কার হিসেবে নগদ টাকা দেওয়া হয়।

ভেলা বাইচ দেখতে আসা দর্শনার্থী সোহাগ মিয়া বলেন,গ্রামীন ঐতিহয্যের ও গ্রাম বাংলার বিনোদনের মাধ্যম গুলো হারিয়ে যাচ্ছে। গ্রামীন এসব স্থানে বিনোদনের তেমন কোন স্থান নেই।তাই গ্রাম্য এলাকায় ভেলা বাইচের মত এমন আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করেছে। আরো এক দর্শনার্থী সুপ্রিয়া বলেন তিনি বাইচ দেখতে এসে আনন্দ উপোভোগ করছেন, খুব ভালো লেগেছে ব্যাতিক্রমি এ ভেলা বাইচ দেখে।প্রতিবছর এমন আয়োজন করতে আয়োজক কমিটিকে অনুরোধ জানান তিনি।

ভেলা বাইচ আয়োজক কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন ফকির, তিনি বলেন, আমাদের এ স্থানে বিনোদনের তেমন কোন স্থান নাই। তাই দর্শকদের বিনোদনের জন্য ভেলা বাইচের আয়োজন করেছি। আমার ধারনা ছিল এখানে তেমন মানুষ হবেনা।কিন্তু বিকেল হতেই শত শত মানুষ বাইচ দেখতে এসেছে।আগামী বছরও এমন আয়োজন করা হবে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল বলেন,এটা ছিল ব্যাতিক্রম ধর্মী একটা আয়োজন।এ ভেলা বাইচ দেখে আমারও খুব ভালো লেগেছে।আমার পরিবারও দেখতে এসেছে বাইচ।আমি আশা করি আগামীতেও এমন আয়োজন করবে আয়োজক কমিটি।আমার পক্ষ থেকে আয়োজক দেলোয়ার ফকিরকে ধন্যবাদ জানাই।

রাজবাড়ীতে আনন্দ মুখর পরিবেশে ভেলা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩