ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আদালতের মামলা উপেক্ষা করে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১১৫ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামে আদালতে চলমান মামলা থাকা সত্ত্বেও আলেকজান বিবি নামের এক বৃদ্ধার ৩ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়া এবং সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন সরদার ও তার সমর্থকদের বিরুদ্ধে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, জমির মালিকের পক্ষে লুৎফর রহমান ২০২১ সালের ১৬ নভেম্বর রেকর্ড সংশোধনের জন্য রাজবাড়ী আদালতে মামলা করে, যেটি বর্তমানে গোয়ালন্দ সহকারী জজ আদালতে চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে জমিটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের আবেদন করা হলেও, অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ তা উপেক্ষা করে স্থাপনা নির্মাণ শুরু করেছে।

ভুক্তভোগী লুৎফর রহমান অভিযোগ করেন, “ভুলবশত আমার মায়ের (আলেকজান বিবি) ৩ শতক জমি বিএস রেকর্ডে প্রতিবেশী শাহিন সরদার ও তাদের নামে উঠে গেছে। আমরা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। কিন্তু চলতি বছরের এপ্রিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্রসহ জমিতে ঢুকে বেড়া দিয়ে দখল ঘোষণা করে। আমি ঢাকায় থাকায় বাড়িতে লোক না থাকার সুযোগে তারা অব্যাহতভাবে ঘর তৈরি করছে, আমাদের বাধা দেয়ায় বিভিন্ন হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে থানায় মৌখিকভাবে জানিয়েছি।”

স্থানীয়রা জানান, বরাট বাজার সংলগ্ন সড়ক থেকে পশ্চিম দিকে নদীর তীর পর্যন্ত ১০ ফুটের মতো অংশে ইট-বালু সরানো ও নির্মাণকাজ চলে; নিলটন পাকা ঘরের নির্মাণ কাজও অগ্রসর। জমির মাঝ বরাবর নেট জালের বেড়া টানা দেখা গেছে।

অভিযুক্ত শাহিন সরদার দাবি করেন, “আমরা মামলার জমি নয়, আলাদা অংশে ঘর নির্মাণ করছি। যদি আমাদের নির্মাণকৃত স্থাপনা তাদের দাগে পড়ে তাহলে আমরা ঘরটি ভেঙে সরিয়ে দেব।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন,“জমি সংক্রান্ত বিবাদ আদালতেই নিষ্পত্তি করা উচিত। এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি; মৌখিকভাবে জানালে লিখিতভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাজবাড়ীতে আদালতের মামলা উপেক্ষা করে বৃদ্ধের জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫