ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আইবিডব্লিউএফের দ্বি-বার্ষিক সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৯২ বার পঠিত

রাজবাড়ীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর দ্বি-বার্ষিক সম্মেলন ও ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, কেন্দ্রীয় আইটি ও গবেষণা সম্পাদক মো. আমিনুর রহমান, ফরিদপুর অঞ্চল সেক্রেটারি মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী অঞ্চল সভাপতি মো. ওয়াজেদ আলী বিশ্বাস এবং সেক্রেটারি মো. মাসুদ মোল্লা ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পের প্রসারে উৎপাদনমুখী ব্যবসার বিকল্প নেই। স্বল্প পুঁজি দিয়ে উৎপাদন শুরু করে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়াতে হবে। উদ্যোক্তা ও শিল্পের বিকাশের মাধ্যমেই ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, যে দেশ শিল্পে যত বেশি উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবে তত বেশি শক্তিশালী। উদ্যোক্তাদের মাধ্যমে শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে স্বাবলম্বী করা সম্ভব।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা শেষে আজীবন সদস্য (লাইফ মেম্বার) সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

রাজবাড়ীতে আইবিডব্লিউএফের দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬