ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী ২৫ দিনেও উদ্ধার হয়নি

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি:
  • আপডেট সময় : ০৮:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৯৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি এসএসসি পরীক্ষার্থী অপহরণের ২৫দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। প্রবাসে বাবা আতঙ্কে রয়েছেন আর দেশে মা মেয়েকে উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন।

অপহৃত এসএসসি পরীক্ষার্থীর মা মঙ্গলবার দুপুরে অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন যাবৎ কুয়েতে থাকেন। তিনি ২ কন্যাকে নিয়ে বাড়ীতে থাকেন।

গত ২১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বাড়ীর পাশে ঘোরাঘুরি করছিল। এসময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোঃ মুকুলের ছেলে মোঃ হাসান (২০) মোটরসাইকেলে এসে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। মানসম্মানের ভয়ে গোপনে খোঁজাখুজি করতে থাকি। একপর্যায়ে জানতে পারি তাদের বাড়ীতেই আটকে রেখেছে।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করলে তারা স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে কালক্ষেপন করতে থাকেন। পরে মেয়েকে নিয়ে তারা আত্নগোপন করে। পরে গত ৮ মে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ ২৫ দিন অতিবাহিত হলেও মেয়েকে ফিরে পায়নি। আমি মেয়েকে উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার বলেন, আসামী গ্রেপ্তার ও অপহৃত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী ২৫ দিনেও উদ্ধার হয়নি

আপডেট সময় : ০৮:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩