ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে তল্লাশি-আটক অর্ধশতাধিক

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১০:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৪০২ বার পঠিত

ঢাকায় দুই দলের সমাবেশকে সামনে রেখে রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে তল্লাশি চালাই পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় অর্ধ শতাধিক ব্যক্তিকে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৭টা দিকে রাজধানীর প্রবেশ মুখে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ ।

এসময় দেখা যায়, বিভিন্ন বাস, প্রাইভেটকার, মাইক্রবাস ও মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞেসাবাদ করা হয় এবং মুঠোফোনে চেক করা হয়। সন্দেহজনক কিছু না পেলে তাদেরকে ছেড়ে দিচ্ছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজনকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চত্ত্বর নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল থেকে প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। এছাড়া সাভারের বিরুলিয়া, আশুলিয়ার ধউর, জিরানী, জিরাবো ও বাইপাইল এলাকায় চেকপোস্ট কার্যক্রম চলছে।

আজ শুক্রবার ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে তাই তল্লাশিতে জোর দেওয়া। এসময় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞেসাবাদ করা হয়েছে। সন্তুষ্টজনক উত্তর দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটি চেকপোস্টের চলমান কার্যক্রম।

ট্যাগস :

রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে তল্লাশি-আটক অর্ধশতাধিক

আপডেট সময় : ১০:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩