ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রমজান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলো ২৩ বিজিবি

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩১৫ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে যামিনীপাড়া ব্যাটালিয়ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জোন আওতাধীন বিভিন্ন বিওপি এলাকার গরীব, দুঃস্থ অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।

এসময় বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি, বলেন, ‘পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশেরাই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। তাই কিছুসংখ্যক মানুষের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি আমরা ২৩ বিজিবি। এ ধরনের মানবিক কাজ আমাদের ভবিষ্যতেও চলমান থাকবে, একই সঙ্গে সমাজের বিত্তবানদের কাছ থেকে অসহায়, অবহেলিত নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন তিনি’।

তিনি এবছর মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন মন্তব্য করে জানান, তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি’র সকল রিজিয়িন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৩ বিজিবি কর্তৃক শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আমরাও ইফতার ও শুকনা রসদ (চাল, ডাল, চিনি, সেমাই) বিতরণ করেছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

রমজান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করলো ২৩ বিজিবি

আপডেট সময় : ০৯:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪