ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি, কমান্ডেন্ট, আরআরএফ এর বিদায় সংবর্ধনা প্রদান

শিল্পী আক্তার-রংপুর,
  • আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ২৬২ বার পঠিত

রবিবার ( ২৩ জুলাই)বেলা ১২ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার সভাপতিত্বে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি, রংপুর এবং কমান্ডেন্ট, আরআরএফ, রংপুর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে বিদায়ী অতিথি রেঞ্জ ডিআইজি, রংপুর জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম এবং কমান্ডেন্ট, অতিরিক্ত পুলিশ কমিশনার, আরআরএফ, রংপুর জনাব এস.এম. আশরাফুজ্জামান ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

এসময় বিদায়ী রেঞ্জ ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের লোগো উপহার দেওয়া হয়। একই মঞ্চে সম্মানিত পুলিশ কমিশনার আমন্ত্রিত অতিথি বিভাগীয় কমিশনার, রংপুর জনাব মোঃ হাবিবুর রহমান এবং সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক, রংপুর জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান ফুলেল শুভেচ্ছা এবং ক্রেসটি উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; জেলা পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার; অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ র‌্যাব, ডিএনসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সকলে তাদের বক্তব্যে রেঞ্জ ডিআইজি, রংপুর পুলিশ কমিশনার, রংপুর হিসেবে তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। তাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মহানগরে প্রথম কমিশনার হিসেবে পদায়ন করেন।

যোগদানের পর তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশকে নতুন প্রতিষ্ঠান হিসেবে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় নগরবাসীকে সাথে নিয়ে বর্তমান পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতির উন্নতি, মাদক-জুয়া-সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য বর্তমান মাননীয় পুলিশ কমিশনার বিদায়ী রেঞ্জ ডিআইজি, রংপুর তার দূরদর্শিতা, লিডারশিপ এবং প্রফেশনালিজমের সাধুবাদ জানান এবং তিনি যেকোন বিষয়ে, যেকোনো পরিস্থিতিতে তার নিকট পরামর্শ পাবার আশাবাদ ব্যক্ত করেন। প্রত্যেক বক্তাই বিদায়ী অতিথিদের ভবিষ্যৎ চাকরি এবং পারিবারিক জীবনের মঙ্গল ও শুভ কামনা করেন এবং একইভাবে তারাও একই আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রেঞ্জ ডিআইজি, কমান্ডেন্ট, আরআরএফ এর বিদায় সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩