ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মহানগরী থেকে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২৪৮ বার পঠিত

র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টায় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন রংপুর-পীরগঞ্জ হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ০২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কুন্দন হাট গ্রামের বাবুলের মেয়ে মোছাঃ বাবলী (৩০) এবং হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত আসলাম আলীর মেয়ে উর্মি আক্তার (৩৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মহানগরীর তাজহাট থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

রংপুর মহানগরী থেকে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪