ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রংপুরে কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার-১

রুবেল হোসাইন (সংগ্রাম)- রংপুর:
  • আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৩৩৪ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ আগষ্ট) রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের গোপালপুর হিন্দু পাড়ায় কথিত কবিরাজ আব্দুর রাজ্জাক মিয়া (৬০) নামের এক ব্যক্তি ঝাড়-ফুঁ দেয়ার সময় কুরআন শরীফ পায়ের নিচে রাখেন।

এসময় মুসলিম ধর্মালম্বী লোকজন উক্ত ঘটনাটি দেখে মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার পর থেকেই গাঁ ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত রাজ্জাক মিয়া। আজ রবিবার সকালে তাকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পাহারার আওতাধীন রয়েছে উক্ত এলাকাটি।

জানা যায়, অভিযুক্ত রাজ্জাক মিয়া (৬০) মিঠাপুকুর কাফ্রিখাল ইউনিয়নের কিশামত জালাল গ্রামের মৃত ওমর আলীর ছেলে। দীর্ঘদিন থেকে সে এলাকায় ঝাড়-ফুঁ করে এবং নিজেকে একজন ওঝা ও কবিরাজ বলে পরিচয় দিতেন।

এঘটনায় স্থানীয়রা জানান,“আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কোরআনকে অবমাননাকারীর বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। যাতে দ্বিতীয় কেউ এমন কাজের দুঃসাহস না দেখায়”।

এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, “কুরআন অবমাননার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকার পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগস :

রংপুরে কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার-১

আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩