ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যে কোনো পরিস্থিতিতে নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর -পুলিশ সুপার

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২২৩ বার পঠিত

বিএনপি-জামায়াত কর্তৃক দুই দিন অবরোধে নড়াইল জেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়।

রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় সদর থানা এলাকার মূল সড়ক সমূহ, তুলারামপুর, হাতিরবাগান, রূপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, মালিবাগ এবং মাদ্রাসা বাজার পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।

এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, ”বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময় নড়াইল জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে নড়াইল জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।” তিনি নড়াইল বাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন।আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন নড়াইল জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।”

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

যে কোনো পরিস্থিতিতে নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর -পুলিশ সুপার

আপডেট সময় : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩