ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যশোরে ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পন্য ও মাদক আটক

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৭২ বার পঠিত

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ জানুয়ারি ২০২৫ তারিখে বেনাপোল বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ১২,৯৪,৪০০/-(বার লক্ষ বিরানব্বই হাজার চারশত) টাকা* মূল্যের ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগস :

যশোরে ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় পন্য ও মাদক আটক

আপডেট সময় : ০৯:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫