ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪৭ বার পঠিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় শুক্রবার বিকাল সাড়ে চারটায় ‘বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

বসুন্দিয়ার বৃহত্তম শিক্ষা সহায়ক সংগঠন ‘বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’ সভাপতি জগন্নাথপুর এ,কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল আহসান বাবলু’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মহামারী করোনার কারণে স্থগিত এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা চলমান ২০২৩ সালে আবারও শুরু হবে বলে সভা শেষে নিশ্চিত করা হয়। বিগত সময়ে চতুর্থ ও সপ্তম শ্রেণিকে বৃত্তির আওতায় রাখা হলেও এবছর থেকে প্রাথমিকে চতুর্থ ও পঞ্চম, মাধ্যমিকে সপ্তম এবং অষ্টম শ্রেণিকে বৃত্তি পরীক্ষার আওতায় আনা হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বসুন্দিয়ার কিন্ডার গার্টেন স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মুহাঃ আক্তারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ নাজিম উদ্দীন, মোঃ মাসুদুর রহমান, রোজী ইসলাম, হারুনর রশীদ, নজরুল ইসলাম খান, মোঃ মতিয়ার রহমান, মোঃ রবিউল ইসলাম, মাওলানা শাহ আলম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, শিক্ষক মোঃ কবির হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আমিরুল ইসলাম সহ সকল শিক্ষক নেতৃবৃন্দ।

ট্যাগস :

যশোরে বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩