ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুরে সাপের কামড়ে ১স্কুলছাত্রীর মুত্যু

ইয়াছিন আরাফাত -স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৭১ বার পঠিত

কেশবপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মুত্যু
কেশবপুরে সাপের কামড়ে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক স্কুলছাত্রীর মুত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোহনা চক্রবর্তী মিতু, গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে,মিতু সোমবার রাতে তার দাদির সঙ্গে ঘুমিয়ে ছিলো। রাত ১১টার দিকে তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপে কামড় দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেয়া হয়।

এখানে ঝাড়-ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার অকালমৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

ট্যাগস :

যশোরের কেশবপুরে সাপের কামড়ে ১স্কুলছাত্রীর মুত্যু

আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩