ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদন বন্ধ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৫৫ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় (জেএফসিএল) সাময়িক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমানো হয়েছে বলে জানা গেছে।

জেএফসিএল সূত্র জানায়, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিক একহাজার ৭০০ মে. টন ইউরিয়া উৎপাদন করে আসছিল৷ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদন কমে একহাজার থেকে একহাজার ২০০ মে. টন পর্যন্ত উৎপাদন হচ্ছিল। এরইমধ্যে প্রতিবছরই দুই-একবার কর্তৃপক্ষ এ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে।

সর্বশেষ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সোমবার বিকেল থেকে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন যমুনা সারকারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে তিনি মুঠোফোনে বলেন, গ্যাসের চাপ কম থাকার কথা জানায় বিসিআইসি। এরপর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে কবে নাগাদ গ্যাস সংযোগ ও উৎপাদন চালু হবে তা বলতে পারেননি তিনি।

ট্যাগস :

যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদন বন্ধ

আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪