ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোটরসাইকেল প্রতীকের কর্মীকে পেটালেন কাপ পিরিচের কর্মী

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৮৫ বার পঠিত

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে
জেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দের মোটরসাইকেল প্রতীকের কর্মী রিতু কে পিটিয়ে আহত করেছে উপজেলা আওয়ামী লীগ নেতা
হাফিজুর রহমান স্বপনের কাপ পিরিচ প্রতীকের কর্মীরা।
আহত রিতু উপজেলার কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় কাপ পিরিচের কর্মী প্রধান অভিযুক্ত টনি কে পুলিশ হেফাজতে নিয়েছে।
কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খান বলেন, (৬ মে) রাত আটটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বিনা উস্কানিতে রিতুর উপর আক্রমণ চালায় কাপ পিরিচের কর্মী টনি সহ অন্যরা।
তিনি জানান, টনির পিতার চা স্টলে টনি সহ আরও পনের বিশ জন ওতপেতে ছিল।
রিতু কে একা পেয়ে তারা হামলা চালায়,
হঠাৎ আক্রমণে ধারালো কোন বস্তুর আঘাতে
রিতুর মাথার অংশে ফেটে যায়।
রক্তাক্ত রিতুকে দ্রুত সদর হাসপাতালে পাঠায় স্হানীয়রা।
এসময় বাজারের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে
টনি কে গণধোলাই দেয়ার চেষ্টা করলে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ টনি কে আটক করে নিয়ে যায়।
মোটর সাইকেল প্রতীকের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমন্বয়ক সরোয়ার হোসেন শান্ত ঘটনার নিন্দা জানান।
নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান, এ ঘটনায় একজনকে হেফাজতে নেয়া হয়েছে।
তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস :

মোটরসাইকেল প্রতীকের কর্মীকে পেটালেন কাপ পিরিচের কর্মী

আপডেট সময় : ০৯:০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪