ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলার বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধা

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪২৬ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বধ্যভূমিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণে এ দিবস পালিত হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা করা হয়। এসময় বধ্যভূমি ফুল দিয়ে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান বলেন, একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি। এমনকি বিজয়ের পাঁচ দশক পরে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই। তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংসের অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আপস নেই।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) মো: হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো: ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মো: শাহিন, উপজেলায় কর্মরত অফিসারবৃন্দ, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সন্তানগণ, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মোংলার বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩