ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলায় কারিতাস’র আয়োজনে প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৭১ বার পঠিত

প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত হবে এসপিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষ্যে মোংলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (SDDB), পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল- ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আয়োজনে মোংলায় র‌্যালি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, কারিতাস খুলনা অঞ্চলের প্রকল্প কর্মকর্তা মি: রঞ্জন বৈদ্য প্রমুখ।

সভা শেষে কারিতাস খুলনা অঞ্চলের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধুলা প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

মোংলায় কারিতাস’র আয়োজনে প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩