ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়েকে শশুর বাড়িতে রাখতে গিয়ে লাশ হলেন সাবেক ইউপি সদস্য

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর :
  • আপডেট সময় : ১০:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউপি সদস্য বজলুর রশিদ (৫৫)। মঙ্গলবার বিকেলে মেয়ে তৃষা মনিকে তার শশুর বাড়িতে রেখে আসতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায়।

তবে মেয়েকে শশুর বাড়িতে রেখে আসা হলো না তার। যাবার পথে মালবোঝাই ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। তার পুরো মাথা থেঁতলে গিয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছেন মোটরসাইকেলের পেছনে বসে থাকা তার মেয়ে তৃষা মনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বজলুর রশিদ ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) এবং ওই ওয়ার্ডের খলসী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস জানান, মেয়েকে নিয়ে মহাসড়কের সোনামুখি বাজার থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন নিহত বজলুর রশীদ। একই সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চাল বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-১৪১৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ট্রাকটির চালকের আসনের ডান পাশে থাকা চাকার নিয়ে চলে যায় মোটরসাইকেলটি এবং চালক বজলুর রশীদের পুরো মাথা থেঁতলে যায়। একই সময় রাস্তার বাম পাশে ছিটকে পড়েন মোটরসাইকেলের পেছনে থাকা তৃষা মনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরেই ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হবে এবং মরদেহের বিষয়ে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :

মেয়েকে শশুর বাড়িতে রাখতে গিয়ে লাশ হলেন সাবেক ইউপি সদস্য

আপডেট সময় : ১০:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪