ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মূল্য তালিকা না থাকায় খানসামায় ৬ কীটনাশক প্রতিষ্ঠানে জরিমানা

মোঃ লায়ন ইসলান-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

উপজেলার গোয়ালডিহি বাজারের মেসার্স সুমন এন্টারপ্রাইজ ৫ হাজার, ভুল্লারহাটের  মেসার্স আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার, পাকেরহাটের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, রিয়া ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসাস কৃষি সম্ভার ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দিনাজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, মূল্য তালিকা না থাকা, ক্যাশ মেমো, বেবি ফুড ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারনে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

মূল্য তালিকা না থাকায় খানসামায় ৬ কীটনাশক প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট সময় : ১১:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪