ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার

মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

শেখ সাবাব আহমেদ - শেরপুর :
  • আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৪৫১ বার পঠিত

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সুহেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসময় সাংবাদিকদের মাঝে তিনি লিখিত বক্তব্য পাঠ করে সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এসময় চেয়ারম্যান সুহেল দাবি করেন, গত জাতীয় সংসদ নির্বাচনের রেশ ধরে একটি পক্ষ তাকে অপদস্ত করতে এই ধরনের কাজ করাচ্ছে।

এসময় তিনি আরও দাবি করেন, আমাদের পরিষদ পরিচালনায় সকলের মতামত নিয়ে রেজুলেশরেন মাধ্যমে সকল কর্মকান্ড করা হয়।

লিখিত বক্তব্যে এসময় চেয়ারম্যান সুহেল বলেন, আমি বর্তমানে রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমার বাবা এই ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং জন্মসূত্রে আমি আওয়ামী পরিবারের সন্তান। এই ইউনিয়ন পরিষদে আমি নৌকা প্রতিকের প্রার্থী হয়ে সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান পদে জয়ী হয়ে সম্মানের সাথে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে আসছি। বর্তমানে আমি সাংগঠনিক কর্মকান্ড ও পরিষদ পরিচালনা সঠিকভাবে পালনের কারণে একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্টের জন্য উঠেপড়ে লেগেছে। আমি আমার সব্বোর্চ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করেছি। এটাই আমার জন্য কাল হয়েছে। কারন নৌকা প্রতিকের প্রার্থী নির্বাচনে পরাজিত হয়েছেন।

তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে আমার বিরুদ্ধে সেই কুচক্রি মহলের ইন্দনে কতিপয় ইউনিয়ন পরিষদের সদস্যদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ব্যবহার করছে। আমার পরিষদের সকল সিদ্ধান্ত ও কর্মকান্ড রেজুলেশনের মাধ্যমে সম্পন্ন করি এবং সেই রেজুলেশনে সকল সদস্যদের স্বাক্ষর লিপিবদ্ধ রয়েছে। আমার ইউনিয়ন একদম ছোট। আয়ের তেমন কোন উৎস নাই। টেক্স উত্তোলন করে যতদূর সম্ভব বেতন ভাতা দিয়েছি।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গির আলম, ইউপি সচিব মো. ফজলুল হক, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল হাই, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসমত আলী হাসু, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারভীন বেগম, সদস্য আব্দুল সুলতান, মো. আজিজুল হক, মঞ্জুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪