সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুর পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
আশিকুর রহমান-মিঠাপুকুর:
- আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৩০১ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এসময় তার কাছে থেকে অর্ধকেজি গাঁজা জব্দ করা হয়। আটক ঐ গাঁজা ব্যবসায়ির নাম আবু তালেব পায়রা (৪৫), সে দীর্ঘদিন থেকে উপজেলা সদরে গাঁজা সরবরাহ করে আসছিলো।
বৃহস্পতিবার (০৭-এপ্রিল) মধ্যরাত আনুমানিক ১ঃ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার এসআই ইমরানের নেতৃত্বে এসআই নাজমুল এবং তার সঙ্গীয় ফোর্সসহ মিঠাপুকুর চিথলী দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি আব্দুস সামাদের পুত্র মোঃ আবু তালেব পায়রাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই-ইমরান জানান, আবু তালেব (পায়রা) দীর্ঘদিন থেকে উপজেলা সদরে গাঁজা খুচরা এবং পাইকারি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।




















