ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিঠাপুকুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আশিকুর রহমান-মিঠাপুকুর (রংপুর):
  • আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২১৩ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার।

বুধবার (৩ মে ২০২৩) আব্দুল কাদের শেখ(৫০) এর নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি মৃত আব্দুল কাদের শেখ মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।গত রমজান মাসেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।তারই অংশ হিসেবে গতকাল বাড়িতে পরিবারের লোকজন না থাকায় তিনি হয়তো আত্মহত্যা করেছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়,কেউ যদি আত্মহত্যা করে তাহলে মাটি থেকে নূন্যতম উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে।কিন্তু মৃত কাদেরের পা মাটির সঙ্গে লাগানো।এটি হত্যা করে ঝুলানো হতে পারে।
মৃতের ছেলে বাঁধন ইসলাম(১৩) জানান,আমার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গতকাল সারারাত পূর্বের মতই তিনি গোঙ্গানি শব্দ করেছেন।বাড়িতে আমি ছাড়া অন্য কেউ ছিলেন না।সকাল ৮ টায় বাবার রুমে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে বাবা।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান,মৃত আব্দুল কাদের শেখ একজন মানসিক ভারসাম্যহীন লোক, প্রাথমিক তদন্ত অনুযায়ী আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা, ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে বলে জানান।

মিঠাপুকুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩