ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মায়ের মৃত্যুর ৪ দিন পর হৃদরোগে ছেলের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন*গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১০৪ বার পঠিত

মায়ের মৃত্যুর ৪ দিনের মাথায় হাসান শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়া কান্দি গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিক শেখের বড় ছেলে।

রোববার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতেই স্ট্রোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত ব‍্যক্তির ছোট ভাই নাহিদুল ইসলাম জানায়, প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বের হচ্ছিল বড় ভাই হাসান। মায়ের মৃত্যুতে ঢাকা থেকে ছোট বোন আসছিলো। সেও কিছুক্ষণ আগে স্বামীর বাড়ি যাওয়ার জন্য রওয়ানা করে। বোনকে বিদায় দিয়ে ভাইও কাজে বের হচ্ছিল। ভাতের টিফিন বক্স হাতে নিয়ে বের হবে, এমন সময় সেখানেই বসে পড়েন তিনি। এ সময় আমরা তাকে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশু সন্তান রেখে গিয়েছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা তাকে (হাসান শেখ) মৃত অবস্হায় পাই। তিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন বলে জেনেছি।

মায়ের মৃত্যুর ৪ দিন পর হৃদরোগে ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪