ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

শামীম শেখ- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ১৩৬ বার পঠিত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে ১৩ মার্চ সোমবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাজবাড়ী জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করবে।

রবিবার বিকেল ৪ টায় জেলার ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।

সংগঠনের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষক – কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের কোন বিকল্প নেই। শিক্ষক – কর্মচারীদের কষ্টে রেখে শিক্ষার মানোন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই বাংলাদেশ শিক্ষক সমিতি এ কর্মসূচি গ্রহন করেছে। আমরা আশা করছি আমাদের শিক্ষা বান্ধব ও মানবিক প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন। এ কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য আমি জেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সভায় আরো উপস্হিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লিটন কুমার নাগ, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান, মোঃ মুরাদুজ্জামান,মৃণাল কান্তি শিকদার, আঃ মজিদ শেখ, শাহজাহান আলী, শামীম শেখ, আফজাল হোসেন, আঃ হাকিম মোল্লা, আঃ রহমান, আঃ রাজ্জাক প্রমূখ।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩