ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ১০:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪০১ বার পঠিত

সততা, উন্নয়ন ও সেবাই আমার লক্ষ্য—এই মূলমন্ত্র ধারণ করে খুলনার কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন ইউপি সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা এফ এম আলহাজ্ব মাকছুদুর রহমান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তাঁর গণসংযোগ এখন এলাকার মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়নের বায়তুল মাল সেক্রেটারির দায়িত্বে থাকা এই নেতার সততা ও ন্যায়পরায়ণতার সুখ্যাতি রয়েছে পুরো অঞ্চলে। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকাটাই তাঁর দীর্ঘদিনের স্বভাব।

উত্তর মদিনাবাদ গ্রামের ভোটার শাহারুল ইসলাম অত্যন্ত আশাবাদী সুরে বলেন, মাকছু ভাই শুধু ভোটের সময় আসেন না, তিনি মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটবে।

সাধারণ মানুষের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ইউপি সদস্য পদপ্রার্থী এফ এম আলহাজ্ব মাকছুদুর রহমান বলেন, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। আমার এই ওয়ার্ডে কোনো মাদক, অনলাইন জুয়া বা অপরাধমূলক কাজের কোনো স্থান থাকবে না। দলমত নির্বিশেষে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি শান্তির ওয়ার্ড উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।

ট্যাগস :

মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান

আপডেট সময় : ১০:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬