ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ

মোস্তাফিজুর রহমান,কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৫৮৮ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচনী মাঠে এখন বইছে তারুণ্যের হাওয়া। প্রথাগত প্রচারণার ধারা ভেঙে এই ওয়ার্ডে এক ব্যতিক্রমী গণসংযোগের নজির সৃষ্টি করেছেন সাবেক ছাত্রশিবির খুলনা জেলার নেতা ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাসুম বিল্লাহ। সততা, যোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁর প্রচারণা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রচারের অংশ হিসেবে তিনি প্রতিদিন বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ওয়ার্ডের অলিগলি, পাড়া-মহল্লা ও চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি মানুষের ঘরের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। কোনো লৌকিকতা বা আড়ম্বর ছাড়াই তাঁর এই সরাসরি জনমুখী গণসংযোগ ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

নেতৃত্ব ও শিক্ষার প্রসারের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি বে, সীন, মীম বায়লাহারানিয়া আলিম মাদ্রাসার সাবেক দুই বারের সফল সভাপতি, মাদারবাড়ী বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং মহারাজপুর মানব কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে তাঁর এই দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা তাঁকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।

মাদারবাড়ী গ্রামের বাসিন্দা তাহেরা খাতুন তাঁর সম্পর্কে বলেন, মাওলানা মাসুম বিল্লাহর নাম শুনেছি, তিনি নির্বাচন করবেন। তাঁকে ভোট দেওয়া যায়, কারণ তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। এলাকার সবাই তাঁকে ভালো মানুষ হিসেবে জানে এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হলে এলাকার প্রকৃত উন্নয়ন হবে।

ভোটারদের সাথে কুশল বিনিময়কালে মাওলানা মাসুম বিল্লাহ দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে, ৯নং ওয়ার্ডকে যেকোনো মূল্যে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকার উন্নয়নমূলক কাজগুলো গতিশীল করতে তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

স্থানীয় ভোটারদের মতে, প্রথাগত প্রতিশ্রুতির বাইরে একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত মানুষকে পাশে পাওয়ার এই আকুলতা ৯নং ওয়ার্ডের নির্বাচনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।

ট্যাগস :

মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ

আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬