মাটিরাঙ্গা উপজেলার সর্বপ্রথম চেয়ারম্যান মো: আবুল হোসেন নেই
- আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৪৭৯ বার পঠিত

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ও সর্বপ্রথম চেয়ারম্যান মো: আবুল হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জানা যায়, মো: মো আবুল হোসেন ( চেয়ারম্যান) মঙ্গলবার রাত ২:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্রে জানান, হার্ট স্টক জনিত কারণে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত মরহুম মো: আবুল হোসেন ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বকালে সবসময় সততার সাথে তিনি দায়িত্ব পালন করায় এলাকার সবার কাছে সমাদৃত ছিলেন।
তার মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ জোহরের নামাজের পরে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















