ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গার একাধিক স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার জনসংযোগ ও পথসভা

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৪০২ বার পঠিত

বিএনপি-জামাত অপশক্তিকে মোকাবেলার আহ্বান জানিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশে নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে। বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই এ নির্বাচনে আঘাত করতে পারবে না। জনগণই মোকাবিলা করবে এবং জনগণই প্রতিরোধ করবে।

বাংলাদেশের মানুষের কাছে হরতাল-অবরোধ অতীত হয়ে গেছে। মানুষ এখন উন্নয়নমুখী। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারী দেশে ব্যালট বিপ্লব হবে। সব মানুষের অংশগ্রহনে দেশে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে।

রোববার (৩১ ডিসেম্বর) মাটিরাঙ্গার সাপমারা, গোমতি, শান্তিপুর, বেলছড়ি, খেদাছড়া ও মাটিরাঙ্গায় জনসংযোগ ও একাধিক পথসভায় বক্তব্য প্রদানকালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশের সাথে পাল্লা দিয়ে পাহাড়ের দৃশ্যপট বদলে গেছে। সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা-স্বাস্থ্য সব সেক্টরে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, খাগাড়ছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি ও শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র করেছি। পর্যটন খাতের উন্নয়ন করা হয়েছে।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশে উন্নয়ননের নামে লুটপাট হয়েছে। উন্নয়নের নামে নেতাদের পকেট ভারী হয়েছে। তাই নির্বাচন আসলে তাদের হাঁটু কাপে। বিএনপিকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, তোমরা ভোট কেন্দ্র যাবেনা এটা তোমাদের ব্যাপার তবে কাউকে কেন্দ্রে যেতে বাঁধা দেয়ার অধিকার তোমাদের নেই। ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা বসে থাকবেনা বলেও হুশিয়ারী উচ্চারন করেন তিনি।

পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, যুগ্ম সাধারন সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম ও গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গার একাধিক স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার জনসংযোগ ও পথসভা

আপডেট সময় : ১০:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩