ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাটিরাঙ্গায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩৭৫ বার পঠিত

দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,
কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী হয়।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে পৃথক ভাষণ দেন। এ সময় মাটিরাঙ্গায় থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর তাদের সাথে ছিলেন।

একই সময়ে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। একই সাথে অনুষ্ঠিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথীরা।
এসময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, মাটিরাঙ্গা থানার এসআই মো. ময়নাল হোসেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত হোক, মহান স্বাধীনতা দিবসে এটাই হোক সকলের প্রত্যাশা।

এর আগে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪